রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্রমিক আন্দোলনে ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ তারেক রহমানের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যতিক্রমী ফল উৎসব সন্ত্রাসবিরোধী মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার পারে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা: প্রতিদিনের যে খাবারে শিশুদের বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়, জানালেন চিকিৎসক তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ ঠেকাতে নীতিমালার নির্দেশ

টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:২৯ পিএম
Advertisement
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী, পুরুষ ও শিশুর একটি দল থেকে আটজনকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী একটি শিশু রয়েছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযানটি চালায়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে নৌকাযোগে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন।

এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে নৌকাযোগে সমুদ্রের দিকে পালানোর সময় তারা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ঘটনাস্থলে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের ফেলে পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শনিবার রাতে সেনাবাহিনী মালয়েশিয়াগামী আটজন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

যৌথ বাহিনী সূত্র জানায়, মানব পাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত সম্ভাব্য এলাকা ও রুটে নজরদারি জোরদার করা হয়েছে। এসব অভিযানে ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলমান রয়েছে।

মানব পাচার, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

এই বিভাগের আরো খবর