1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত গাড়ির চাকা বিষ্ফোরণে নিহত–১ - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত গাড়ির চাকা বিষ্ফোরণে নিহত–১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ ৮:৫১ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি মিনি ট্রাক গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লাগে। এতে কাশিম নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় মিনি ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা আনুমানিক ১০টার দিকে টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নোরার ছেলে, মোহাম্মদ কাশিম (৫০)।

লম্বরী এলাকার স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ইকবাল আজিজ জানান, কক্সবাজারের দিক থেকে আসা একটি মিনি ট্রাক গাড়ির হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দের পর অতিরিক্ত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেরিন ড্রাইভ সড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে দেয়ালটির একটি অংশ ভেঙে যায় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় এসময় আহত দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা আলমগীর আকাশ জানালেন, চার দিন আগে মোহাম্মদ কাশিম সেন্টমার্টিনে বিক্রির উদ্দেশ্যে কাঁঠাল ও বিভিন্ন মৌসুমি ফল কিনতে দিনাজপুরে গিয়েছিলেন। মঙ্গলবার ফলবোঝাই একটি মিনি ট্রাক নিয়ে টেকনাফে ফেরার পথে মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী এলাকায় গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মিনি ট্রাক সড়কের পাশের দেয়ালে সজোরে ধাক্কা খায়।

তিনি আরও জানিয়েছেন, এতে গাড়ির সামনের আসনে থাকা চালক ও মোহাম্মদ কাশিম গুরুতর আহত হন। পরে তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাশেমকে মৃত ঘোষণা করেন। আহত গাড়িটির চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের আরো খবর