1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত - আজকের কাগজ
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কার্গো ভিলেজে ফের আগুন, শর্টসার্কিট নাকি পরিকল্পিত! নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ রপ্তানি খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু সর্বোচ্চ ভোট পেলেন তামিম ইকবাল, হলেন বিসিবি সভাপতি ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প দিনাজপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোকারম গ্রেফতার কুড়িগ্রামের কালজানি গ্রাসে শতাধিক বসতভিটা বিলীন দু’বেলা খাবারও জোটে না, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ হাফেজ উদ্দিনের ধর্মপাশায় পূর্ব শর্ত্রূতার কারণে ১ জনকে পিঠিয়ে হত্যা রুয়েট থেকে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে: সালমা পেলেন ফুল-ফান্ডেড পিএইচডির সুযোগ

চৌদ্দগ্রামে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬ ৮:৫৭ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোন রকম সিগনাল ছাড়া অজ্ঞাতনামা ট্রাকটি হঠাৎ দাঁড়িয়ে যায়।এসময় পেছনের দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় কেবিনটি দুমড়ে মুচড়ে যায়।স্হানীয়রা কাভার্ডভ্যান চালক
কাজী জাফর (৩৫) কে গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। রবিবার (৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যান চালক কাজী জাফর ভোলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জসিরুল ইসলামের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, সকালে চট্টগ্রামমুখী রোডে চলন্ত অবস্থায় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন ২০-৬৫৭৫) গাড়িটি সামনে থাকা একটি অজ্ঞাতনামা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানচালক গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় কাভার্ডভ্যান চালক কে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর