1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ ৫:৫৬ পিএম
শেয়ার করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার নানা দিক উঠে আসে।

বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলীর বরাত দিয়ে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৯টায় ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। গুলশানে নিজ বাসা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।

ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *