শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শতকোটি টাকার সেতু অচল, ৫.৭১ একর জমিতে সাত বছরের জট! চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এসআরবি’র জালে গ্রেপ্তার ১ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান खान মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী মিরপুরে স্বর্ণ ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাগাভাগি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আট রেলের টিকিটিংয়ে নতুন টেন্ডার: আসছে আরও নতুন লোকোমোটিভ কটিয়াদীতে ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত দেশের প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ নওগাঁয় পাঁচ হাজার বস্তা মজুদ সার জব্দ ব্যবসায়ীর জরিমানা সরকারি মূল্যে বিক্রি

ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:০৯ এএম
Advertisement
শেয়ার করুন

রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে এগারোটার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়। তবে ঠিক কী কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিনেতা তমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর