শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শতকোটি টাকার সেতু অচল, ৫.৭১ একর জমিতে সাত বছরের জট! চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এসআরবি’র জালে গ্রেপ্তার ১ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান खान মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী মিরপুরে স্বর্ণ ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাগাভাগি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আট রেলের টিকিটিংয়ে নতুন টেন্ডার: আসছে আরও নতুন লোকোমোটিভ কটিয়াদীতে ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত দেশের প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ নওগাঁয় পাঁচ হাজার বস্তা মজুদ সার জব্দ ব্যবসায়ীর জরিমানা সরকারি মূল্যে বিক্রি

মিরপুরে স্বর্ণ ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাগাভাগি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আট

মিরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৮:৪২ পিএম
Advertisement
শেয়ার করুন

মেয়ের বিয়ের জন্য মালয়েশিয়া থেকে কেনা প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণ দেশে পাঠিয়েছিলেন এক গার্মেন্টস ব্যবসায়ী। বিমানবন্দর থেকে সেই স্বর্ণ বুঝে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল নিজের ভাতিজা রায়হানকে। কিন্তু স্বর্ণ বুঝে নেওয়ার পর ছিনতাইয়ের নাটক সাজিয়ে সহযোগীদের সঙ্গে তা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে আট নম্বর আসামি আহসান হাবিব হাসান। তিনি সাবেক ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এবং বর্তমানে যুবনেতা হিসেবে পরিচিত বলে অভিযোগকারীর দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে মিরপুরের ৬০ ফিট এলাকায় টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ নভেম্বর সকালে বিমানবন্দর থেকে স্বর্ণ বুঝে নিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি ছিনতাই করেছে বলে চাচা সিরাজুল ইসলামকে জানান ভাতিজা রায়হান। পরে দেশে ফিরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রায়হান স্বীকার করেন, স্বর্ণ ছিনতাই হয়নি। বরং পরিকল্পনা করে সহযোগীদের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) মো. সিরাজুল ইসলাম মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন: মো. রায়হান (২৪), সাজ্জাদুর রহমান তুর্য্য (২৪), মো. সৈকত (২৩), মো. হেলাল হোসেন (২১), মো. শাকিল (২৬), মো. আরিফ (২৫), মো. শাওন (২৬), আহসান হাবিব হাসান (৪০), মো. জুয়েল (২৫) ও মো. বেলাল।

ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম মামলার এজাহারে বলেন, গত ১ নভেম্বর বড় ভাই মো. ওমর ফারুককে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় যান সিরাজুল ইসলাম। সেখানে মেয়ের বিয়ের জন্য একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল ও একটি হাতের বালা কেনেন তিনি। এসব স্বর্ণের ওজন ছিল ১৯ দশমিক ৪৭ গ্রাম। মূল্য ছিল ১৫ লাখ ৪০ হাজার টাকা। তার বড় ভাইও চারটি স্বর্ণের চেইন ও একটি হাতের বালা কেনেন।

মালয়েশিয়ায় পরিচিত ভাতিজা জাহিদ হাসানের কাছে স্বর্ণগুলো গচ্ছিত রেখে পরে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন তারা। দেশে স্বর্ণ গ্রহণের দায়িত্ব দেওয়া হয় সিরাজুল ইসলামের ভাতিজা রায়হানকে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, ৪ নভেম্বর বিকেল ৪টার দিকে মিরপুরের ৬০ ফিট বারেক মোল্লার মোড়ে রায়হানের কালার পয়েন্ট নামের বাইকের পার্টসের দোকানে বসে স্বর্ণ ছিনতাইয়ের পরিকল্পনা করেন রায়হান ও তার সহযোগীরা। পরদিন সকাল ৭টার দিকে বিমানবন্দর থেকে স্বর্ণ বুঝে নেন রায়হান। পরে সকাল ৮টার দিকে ওই দোকানের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীরা তার কাছ থেকে স্বর্ণ নিয়ে যায়।

এজাহারে আরও বলা হয়, স্বর্ণের কিছু অংশ বিক্রির জন্য মিরপুর-১ এলাকায় নিয়ে যাওয়া হয়। এর মধ্যে এক জোড়া কানের দুল ও একটি হাতের বালা আরিফের কাছে দেওয়া হয়। আরিফ সেগুলো বিক্রি করে ৪ লাখ ৬৭ হাজার টাকা নিয়ে আসেন। এর মধ্যে তিনি নিজেই এক লাখ টাকা রেখে দেন। পরে ৩ নম্বর মো. সৈকত, ৪ নম্বর মো. হেলাল হোসেন ও ৫ নম্বর মো. শাকিলন আসামি কক্সবাজারে ঘুরতে যান।

এদিকে ঘটনার বিষয়টি জানাজানি হলে অন্য আসামিদের মাধ্যমে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় আট নম্বর আসামি আহসান হাবিব হাসান অবশিষ্ট একটি স্বর্ণের চেইন বিক্রির পরামর্শ দেন বলে উল্লেখ করা হয়েছে।

পরে ৩ নম্বর মো. সৈকত, ৪ নম্বর মো. হেলাল হোসেন ও ৫ নম্বর মো. শাকিলন আসামি মিরপুর-১-এর কো-অপারেটিভ মার্কেটের একটি স্বর্ণের দোকানে চেইনটি ৭ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেন। ওই টাকা থেকে সাত নম্বর আসামি শাওন ও আট নম্বর আসামি হাসান দেড় লাখ টাকা রেখে দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া মো. সৈকত, মো. হেলাল হোসেন ও মো. শাকিলন আসামি নিজেদের মধ্যে দেড় লাখ টাকা ভাগ করে নেন এবং ১০ নম্বর আসামি মো. বেলাল ৫০ হাজার টাকা রাখেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আট নম্বর আসামি আহসান হাবিব হাসান সাবেক ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক। বর্তমানে তিনি যুবনেতা হিসেবে পরিচিত। ৬০ ফিটের টেম্পু স্ট্যান্ডে তার ও তার ভাই হিরুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। হিরু যুবলীগের নেতা এবং বর্তমানে মাদক ও বৈষম্যবিরোধী মামলায় কারাগারে রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী সিরাজুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, ঘটনার বিষয়ে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এই ঘটনাটিকে ছিনতাইয়ের নাটক সাজানো হয়েছিল। ছাত্র দল নেতা হাসান সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাত ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আশা করছি বাকী স্বর্ণও উদ্ধার হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর