1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

মিজানুর রহমান
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ১২:৩৪ পিএম
শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দা সদর বাজারের পরিত্যক্ত একটি ডোবায় ভেসে থাকা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার সকালে উপজেলা টেলিফোনে এক্সচেঞ্জ অফিসের সামনের একটি পরিত্যক্ত ডোবা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে নগরকান্দা সদর বাজারের প্রধান সড়কের পাশে টি এন্ড টি অফিস সংলগ্ন ডোবায় কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । অজ্ঞাত ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ হবে বলে ধারণা করা হচ্ছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ সফর আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সদর বাজারের একটি পরিত্যক্ত ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের নাম পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর