
ঢাকা মহানগর উত্তর যুবদলের দুই সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে মিজানুর রহমান রাজ আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলন সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। পরবর্তীতে এই কমিটির পূর্ণাঙ্গ রূপ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে ঢাকা মহানগর উত্তরের আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল।