1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ মিরপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্লোরিডায় বিধ্বস্ত ব্যক্তিগত বিমান: পাইলটের শেষ বার্তা ও মর্মান্তিক পরিণতি ১৪ বছর পর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূর লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ হার্ভার্ডের লিড ফেলোশিপ ২০২৭–২৮: আবেদনের সুযোগ ১৫ নভেম্বর পর্যন্ত ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯: তদন্তে নামল এনটিএসবি

চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ২:০৭ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের চকরিয়ার বরইতলী এলাকার হিন্দুপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে ১০-১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী নারায়ণ কান্তি দে জানান, ডাকাতরা ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিজে, তার বড় ভাই বাঁশি মোহন দে (৪৮) এবং ভাতিজা প্রশান্ত দে (১৯) গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুলিশের দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছে।

ওসি আরিফুর রহমান আরও বলেন, বর্তমানে পুলিশ আহতদের চিকিৎসার খোঁজখবর রাখছে। ডাকাতদের শনাক্ত করা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে পুলিশের বিশেষ তৎপরতা ও অভিযান চলছে।

এই বিভাগের আরো খবর