1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকা ১৪ কে আধুনিক রুপ দিতে সব সময়ে আমাকে পাশে পাবেন: এস এ সিদ্দিক সাজু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি

ঢাকা ১৪ কে আধুনিক রুপ দিতে সব সময়ে আমাকে পাশে পাবেন: এস এ সিদ্দিক সাজু

এস এম রাসেল
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৯:২০ পিএম
শেয়ার করুন

স্বৈরাচার আওয়ামী লীগের দুঃশাসনের ১৬ বছর যেমন দুংখে সুখে আপনাদের পাশে ছিলাম, ঠিক তেমনি আগামী নির্বাচনে ঢাকা-১৪ আসনবাসী সকলের পাশে থাকবো ইনশাআল্লাহ। মিরপুরের মাটি ও মানুষের কথা বুঝতে পারে শুধু মিরপুরের মানুষ, বাইরের কেউ নয়”!এমন মন্তব্য করেছেন দারুস সালাম থানা বিএনপির আহবায়ক ও ২০১৮ সালের বিএনপির মনোনয়নপ্রাপ্ত ঢাকা-১৪ আসনের প্রার্থী এস এ সিদ্দিক সাজু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এ সময় এস এ সিদ্দিক সাজু বলেন, “আমরা যারা এই এলাকার সন্তান, আমরা আজীবন মিরপুরবাসীর কল্যাণে নিবেদিত প্রাণ। জনগণের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, থাকবো।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “সপ্তাহের সাত দিন আমরা জনগণের পাশে আছি। মিরপুরবাসী এমন নেতাকেই চায়, যারা সুখে-দুঃখে তাদের পাশে থাকবে। বিএনপি সবসময় এস এ খালেক ও তার পরিবারের প্রতি ভালোবাসা দেখিয়েছে। ধানের শীষের পক্ষে আমরা বৃহত্তর মিরপুরে নিরলসভাবে কাজ করেছি। তাই ঢাকা-১৪ আসনের মানুষ মিরপুরেরই একজন সন্তানকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়।”

লিফলেট বিতরণ মিছিলটি হযরত শাহ্আলী বাগদাদী (রহ.) মাজারের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-১৪ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের ভিআইপি গেটে এসে শেষ হয়।
পুরো মিছিল জুড়ে দলের নেতাকর্মীরা ৩১ দফার লিফলেট বিতরণ করে জনগণের মধ্যে বিএনপির রাজনৈতিক বার্তা পৌঁছে দেন। এসময় মিছিলটিতে এস এ সিদ্দিক সাজুর নেতৃত্বে উপস্থিত ছিলেন মিরপুর, শাহ্আলী, দারুসসালাম, রূপনগর (আংশিক), কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও এসময়ে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর