1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সমালোচকদের গ্রেপ্তার করে সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গাজায় জাতিগত নিধন অব্যাহত, জাতিসংঘের তদন্তে উঠে এল তথ্য সমালোচকদের গ্রেপ্তার করে সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম আইনজীবী: দেশেই আছেন রুমি, চেয়েছেন আগাম জামিন দেশে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু কর্মীদের বিএমডব্লিউ উপহার দিয়ে চমকে দিলেন চীনা রেস্তোরাঁমালিক হাতীবান্ধায় সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে: তথ্য উপদেষ্টা ঢাকা ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় লালন আখড়াবাড়ির দানবাক্স খুলে মিলল ৮ লাখ টাকা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক: নতুন সম্পর্কের সূচনা

সমালোচকদের গ্রেপ্তার করে সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৬:০৬ পিএম
শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গাজীপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, এই ধরপাকড় দেশের মানুষের কথা বলার মৌলিক অধিকারে বড় বাধা তৈরি করছে এবং মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করছে। তিনি গাজীপুরের সিফাতসহ সম্প্রতি গ্রেপ্তার হওয়া মোট ২২ জনের অবিলম্বে মুক্তি দাবি করেন। সরকারের সমালোচনার জেরে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এতে মানুষের কথা বলার অধিকারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’।

গাজীপুরে সাংগঠনিক কর্মকাণ্ড ও স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নিয়ে আয়োজিত সভায় নাহিদ ইসলাম দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জ্বালানি ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে তিনি গভীর শঙ্কা প্রকাশ করেন। গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

একই সঙ্গে তিনি সরকারি ও বেসরকারি খাতের বৈষম্য তুলে ধরে বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও পোশাক শ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের কোনো বেতন বাড়ানো হয়নি। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সব পেশাজীবীর বেতনের বিষয়টি সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর