1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
তরুণরা ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল সম্ভব: এমপি এনামুল - আজকের কাগজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রী–পরিবার ও কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়াপ্রধান, প্রেমের সম্পর্ক নিয়ে সীতাকুণ্ড হাসপাতালে যাতায়াতে ঝুঁকি, ডিভাইডার টপকাচ্ছেন রোগীরা বিদেশে চিকিৎসার অর্থপ্রেরণ: ডলারের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু: সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব বরিশালের মুলাদীতে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকার প্রস্তাব তরুণদের জন্য শুধু নতুন কর্মসংস্থানই যথেষ্ট নয়: কী করণীয়? অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী খাদ্যশস্যের রেকর্ড মজুত সত্ত্বেও সরকার বিতরণ কমানোয় নিম্ন আয়ের সংকট

তরুণরা ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল সম্ভব: এমপি এনামুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:৩৯ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে গত রোববার রাতে শ্যামাপূজা পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম সনাতন ধর্মাবলম্বীদের অভয় দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বদা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছেন, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের নিরাপত্তা এবং অবাধ চলাচল নিশ্চিতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে এবং সবসময় পাশে থাকবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বিনিময় ছাড়াই স্থানীয়রা ধানের শীষ প্রতীকে তাদের সমর্থন দিয়ে বিজয়ী করেছেন। কোনো দুষ্কৃতকারী ধর্মীয় উৎসবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। ৮ নভেম্বর রোববার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে শ্যামাপূজা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আপনারা নির্ভয়ে ধর্মীয় উৎসব পালন করবেন।

মাদক নির্মূলে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দিয়ে এমপি এনাম বলেন, যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে সমাজ থেকে মাদক পুরোপুরি দূর করা সম্ভব। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক কারবারি ও চাঁদাবাজরা কখনোই সরকারের চেয়ে শক্তিশালী হতে পারে না। এদের দমনে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। মাদক ও চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারিবারিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। অভিভাবকেরা একটু সচেতন থাকলে আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারব।

বুড়াকালী মন্দিরে আয়োজিত এই শ্যামাপূজায় দেশ-বিদেশের হাজারো ভক্ত ও অনুরাগীর সমাগম ঘটে। উৎসবকে ঘিরে মন্দিরের চারপাশে লোকজ মেলারও আয়োজন করা হয়। পূজামণ্ডপ পরিদর্শনকালে এমপির সাথে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা শ্যামল দে, পূজা উদযাপন পরিষদের নেতা তাপস দে, মন্দিরের পুরোহিত আশিষ চক্রবর্তী প্রমুখ।

এসময় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নাজিম, বিএনপি নেতা আবু বক্কর, মো. উল্লাহ, নুর হোসেন, খোরশেদ আলম, মো. করিম, আবুল হোসেন। এছাড়াও যুবদল নেতা মো. শুক্কুর, এমরান, তারেক এবং ছাত্রদল নেতা আশিক, নিহন, আবু বক্করসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকল বক্তার বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ফুটে ওঠে।

এই বিভাগের আরো খবর