1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ১ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জন্মদিনে বয়স নিয়ে যা বললেন চিত্রনায়িকা মৌসুমী জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে আলোচিত সেই শুটার এখনো ধরাছোঁয়ার বাইরে সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বিজিবি-পুলিশের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা দক্ষিণ ইরানে দফায় দফায় বিস্ফোরণ: কেশম দ্বীপে হামলার দাবি লর্ডসে ফিক্সিংয়ের ১৫ বছর: পাকিস্তানি ক্রিকেটে ট্র্যাজেডির পতনগাথা ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলার অভিযোগ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু

তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ২:০৫ পিএম
শেয়ার করুন

চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ ও পর্নোগ্রাফির মামলার ৪ নম্বর আসামি মো. শরীফকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।মঙ্গলবার ভোর ৪টায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত মো. শরীফ চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরে আলমের ছেলে।

র‌্যাব-৮ জানায়, ২০২৪ সালের ৬ মার্চ ১৯ বছর বয়সি এক তরুণীকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ভদ্রপাড়া ৭ নম্বর ওয়ার্ডে আজাহার মাস্টার বাড়ির উত্তর পাশে মেঘনা নদীর তীরে মো. নিবিড়, মো. আক্তার, ইসমাইল, মো. শরীফ ও মো. মনির হোসেন জোরপূর্বক গণধর্ষণ করে। এ সময় মো. শরীফ তার ফোনে গণধর্ষণের ভিডিও ধারণ করে। ভিডিওটি এক বছর পর শরীফের নিজের ফেসবুকে পোস্ট করলে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।

এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই তরুণী বাদী হয়ে ৫ জনকে আসামি করে ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আইচা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভুঁইয়া জানান, মামলার ৪ নম্বর আসামিকে র‌্যাব-৮ থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের আরো খবর