1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তীব্র গরমে পথচারীদের ক্যাপ,পানি ও খাবার স্যালাইন বিতরন করেন এমপি সুমন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তীব্র গরমে পথচারীদের ক্যাপ,পানি ও খাবার স্যালাইন বিতরন করেন এমপি সুমন

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ৪:৩০ পিএম
শেয়ার করুন

নওগাঁ জেলাসহ উপজেলায় তীব্র তাপদাহে বৈশাখে সারাদেশে প্রচন্ড তাপদহ ও তীব্র গরমে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা ৪০-৪২ ডিগ্রি । প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ। ঠিক সেই সময়ে নওগাঁর আত্রাইয়ে অসহায় ভ্যান চালক ও পথচারীদের মাঝে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়াপথ” এর উদ্যোগে,মাথার ক্যাপ(টুপি) বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার  (৩০এপ্রিল) দুপুর ১২ টায় আত্রাই উপজেলার তিনমাথা মোড়ে প্রায় ১০০ জন শ্রমিক ও পথচারীদের মাঝে মাথার ক্যাপ(টুপি)বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, নওগাঁ-৬(আত্রাই রাণীনগর)আসনের সংসদ সদস্য এ্যাড.ওমর ফারুক সুমন।
এসময় সেখানে ছায়াপথ সংগঠনের সমন্বয়ক, আমানউল্লাহ ফারুক বাচ্চু, আত্রাই মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো.মোয়াজ্জেম হোসেন মিঠু, সাংবাদিক মুজাহিদ খান, এমরান মাহমুদ প্রত্যয়,রবিউল ইসলাম চঞ্চল সহ অনেকে উপস্থিত ছিলেন।
অটো ভ্যান চালক সাইফুল ইসলাম বলেন, প্রচন্ড তাপ ও তীব্র গরম এর কারণে ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বাহির হচ্ছে না। পেট তো আর এসব বুঝে না। তাই ভ্যান গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছি। সকাল থেকে তেমন যাত্রী ও নেই। তিনমাথা মোড়ে বসে আছি এমন সময় হঠাৎ আমার হাতে পানির বোতল ও খাবর স্যালাইন তুলে দেন। আমি খুব খুশি। আমি তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো করেন।
আরেক জন ভ্যান চালক শাহাদাত হোসেন বলেন, প্রচন্ড রোদ ও তীব্র গরমে তারা পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন। আমি তাদের উদ্যোগকে সাদুবাদ জানাই।
আত্রাই মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. মোয়াজ্জেম হোসেন মিঠু বলেন, তীব্র গরম ও প্রচন্ড তাপদহে পুড়ছে সারাদেশ।
এসময় সবচেয়ে কষ্টে থাকে ভ্যান, ইজিবাইক চালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই আমরা আমাদের ছায়াপথ সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার  উপজেলার তিন রাস্তার মোড়ে ১০০ জন শ্রমিক ও পথচারীদের মাঝে মাথার ক্যাপ(টুপি) বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছি। আমি সমাজের বিত্তবান ও সকল রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহবান জানাই তারাও যেন শ্রমিকদের পাশে দাঁড়ায়।
নওগাঁ।

এই বিভাগের আরো খবর