1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে চুয়াডাঙ্গার - আজকের কাগজ
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কথিত অভিনেত্রী সুলতানা নিপার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার দীর্ঘ ২২ বছর পর শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত এনসিপি চট্টগ্রাম মহানগর নব গঠিত কমিটি থেকে গণপদত্যাগের ডাক আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১ শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ত হয়ে বিদায় নিলেন ববি উপাচার্য ড.তৌফিক আলম

তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে চুয়াডাঙ্গার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ১:০৯ পিএম
শেয়ার করুন

ঘরের বাইরে খরতাপ। ঘরে ভ্যাপসা গরম। ঘন ঘন পানি পানেও মিটছে না পিপাসা। এ অবস্থার মধ্যে রয়েছে চুয়াডাঙ্গাবাসী। গত তিনদিন একটানা তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে চুয়াডাঙ্গার উপর দিয়ে।

বৃহস্পতিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার রেকর্ড হয় ৪০ দশমিক ৮। এ অবস্থায় নাকাল হয়ে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। অসহনীয় এ দাবদাহে নাজেহাল জেলার খেটে খাওয়া মানুষেরা।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, সহসায় তাপপ্রবাহ থেকে মুক্তি মিলছে না চুয়াডাঙ্গাবাসীর। তাপমাত্রার পারদ নিচে নামা কিংবা বৃষ্টির কোনো সুখবর এখনই মিলছে না এ জেলায়। আরও কয়েক দিন একই ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এ অঞ্চলে।

এই বিভাগের আরো খবর