1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুই-একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: এহসানুল মাহবুব - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

দুই-একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: এহসানুল মাহবুব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৩৬ পিএম
শেয়ার করুন

জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তবে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে কি না, তা নিয়ে জামায়াতের শীর্ষ নেতারা মতামত দেবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচনের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় জামায়াত জোটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
নির্বাচনের ফলাফল যেটাই হোক না কেন, জামায়াতে ইসলামী মেনে নেবে কি না—সাংবাদিকরা জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। যদিও নির্বাচনে কিছু অনিয়ম-অব্যবস্থাপনা থাকলেও নির্বাচন সামগ্রিকভাবে ভালো হয়েছে। তবে নির্বাচনে তিনটি অংশ থাকে—নির্বাচনের আগে, ভোট প্রদান ও নির্বাচনের ফলাফল।

দুটি অংশ শেষ হয়েছে, তবে তৃতীয়টি হয়নি। সব অংশ নিয়েই নির্বাচন। ফলাফল ঘোষণা হোক, তারপর আমাদের শীর্ষ নেতারা এ নিয়ে চূড়ান্ত মন্তব্য করবেন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবার নির্বাচনে ৫১টি দল, আড়াই হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়েছেন।

মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল ব্যাপক।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, এবারের নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল। মানুষ আন্তরিকভাবেই এই নির্বাচনে অংশ নিয়েছে। সে জন্য আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *