1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইল সফরের পর সৌদি মন্ত্রীর সাথে বৈঠক সেন্টকম প্রধানের শিক্ষামন্ত্রী: শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ বিএনপি এমপির ক্লিনিকে ছাত্রলীগের ভাঙচুর ও অগ্নিসংযোগ কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় গুলিবিদ্ধ অসুস্থ হাতির চিকিৎসা, শরীরে আটটি গুলির ক্ষত বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে ঘানা রিজভীকে ঘিরে হামলার শঙ্কা, কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ! অস্ট্রেলিয়ায় দীর্ঘ খরা কাটিয়ে সিরিজ জয় ইংল্যান্ডের বায়তুল মোকাররমের সেই খতিব আটক মানিকগঞ্জে কিশোর কন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৬:৪৯ পিএম
শেয়ার করুন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল সোয়া ৪টায় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন আজ বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর