রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুটবল খেলতে গিয়ে আহত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইরানের সঙ্গে স্থায়ী পারমাণবিক চুক্তি চান ডোনাল্ড ট্রাম্প ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী যবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দেশে একদিনে হামে দুই ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু টেলিভিশনের প্রযুক্তিসংক্রান্ত বিবর্তন ও ঐতিহাসিক যাত্রার রূপরেখা কুমিল্লা সেনানিবাসে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন টাঙ্গাইলে নিখোঁজের পর পুকুরে মিলল কলেজছাত্রের নিথর দেহ পূজারির ছদ্মবেশে মন্দিরে ঢুকে স্বর্ণের চেইন চুরি, দুই নারীকে গ্রেপ্তার

দেশে একদিনে হামে দুই ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে দুইজন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট দুইজন মারা গেছেন। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে হামে আক্রান্ত হয়েছেন ৯২৫ জন। এর মধ্যে ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৯৪ জন নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০৫ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন এবং বাকি এক হাজার ২৩৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এখন পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ৫৫ হাজার ৪২৪ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৬০ জনে পৌঁছেছে। হাম সন্দেহে এ পর্যন্ত দুই লাখ ২৮ হাজার ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬৭৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত মোট এক লাখ ৭১ হাজার ৯৫৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঁচ হাজার ৫৭৪ জন চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৯ হাজার ৭১৮ জন।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২২৭ জন ঢাকা মহানগরের। এছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রামে ৫১ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। নতুন আক্রান্ত এক হাজার ৬৭৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮২ জন, ঢাকা মহানগরে ৩৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং। নতুন আক্রান্ত এক হাজার ৬৭৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮২ জন, ঢাকা মহানগরে ৩৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন মারা গেছেন ঢাকা বিভাগে (ঢাকা মহানগরে ২২৭ জন এবং মহানগরের বাইরে ৩৪ জন)।

এই বিভাগের আরো খবর