1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধর্মপাশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে - আজকের কাগজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ’ সরকারের উদ্যোগে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ফের রাজধানীতে বাসে আগুন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার তদন্তে প্রমান মিললেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাস্তি কার্যকরে কালক্ষেপন ববি প্রশাসনের শীতকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শীত উৎসব’ রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব’র অভিযান হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল

ধর্মপাশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে

ধর্মপাশা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
শেয়ার করুন

সুনামগঞ্জের ধর্মপাশা সদরে মহদীপুর গ্রামের মুর্শেদ ব্রিকফিল্ডের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ইট ভাটার চিমনি ও কাঁচা ইট গুড়িয়ে দিয়েছে ধর্মপাশা উপজেলা প্রশাসন।

ধর্মপাশা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়, ধর্মপাশা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একদল সদস্য নিয়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। অভিযানে অংশ নেন,পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক,পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, ধর্মপাশা থানার এস আই নিরঞ্জন পাল,ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী ইনচার্জ দিলোয়ার হোসেন প্রমুখ।

অভিযান চলাকালে একটি অ্যাক্রেভেটর দিয়ে ইট ভাটার চিমনির একাংশ ভেঙে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা জলন্ত চুলার মধ্যে পানি দিয়েছে এছাড়া ভাটার হাজার হাজার কাঁচা ইট খননযন্ত্র দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান রাত পর্যন্ত পরিচালিত হয়।

ইট ভাটার মালিক রেজুয়ান ইসলাম রাকীব জানিয়েছে, পরিবেশ অধিদপ্তর থেকে ইট ভাটার ছাড়পত্র নতুন করে নবায়নের জন্য যথা সময়ে আবেদন করার কারণে ইট ভাটার কাজ চালিয়েছি কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে নামঞ্জুরের চিঠি পেয়ে গত সোমবার ইট ভাটার কার্যএম বন্ধ করে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ইট ভাটার কাজ পরিচালনা করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইটের ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ইট ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *