1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় বিআরটিসি বাস উল্টে ১৫ জন আহত, আশংকাজনক ৪ জন রাজশাহী মেডিকেলে ভর্তি - আজকের কাগজ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯ হাজার ৯৪১ কোটি টাকা কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ধর্ষণ থেকে বাঁচতে যুবককে কুপিয়ে হত্যা ৬ লাখ মানুষের চিকিৎসা সেবায় ডাক্তার আছেন ১৬ জন কটিয়াদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রবাস ফেরত যুবক নিহত চরফ্যাশনে সহকারী শিক্ষককে পিটিয়ে আহত! নওগাঁয় বিআরটিসি বাস উল্টে ১৫ জন আহত, আশংকাজনক ৪ জন রাজশাহী মেডিকেলে ভর্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এ্যানি দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নওগাঁয় বিআরটিসি বাস উল্টে ১৫ জন আহত, আশংকাজনক ৪ জন রাজশাহী মেডিকেলে ভর্তি

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬ ৮:২৬ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে বিআরটিসি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গিয়ে ১৫ জন আহত হয়েছে। আহতদের মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় গুরুতর আহত চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২৮ জুন রোববার ৬ টার দিকে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের শেরপুর দিঘীরপাড় এলাকায়। এ দুর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। বগুড়া থেকে ছেড়ে আসা ওই বিআরটিসি যাত্রীবাহী বাসটি সাপাহার যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এ অঞ্চলিক মহাসড়কের দুর্ঘটনার স্থলে পার্শ্ববর্তী পুকুর থেকে ট্রাক্টর দিয়ে মাটি বহন করার ফলে সড়কের উপর কাদা জমে যায়। ফলে ওই কাদার উপর দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় বাসটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, চিকিৎসক জানান,গুরুতর আহত সাপাহার উপজেলার মৃত মনিজ এর ছেলে আশরাফুল ইসলাম, আব্দুর রহিম এর ছেলে বেলাল হোসেন, পত্নীতলা উপজেলার মৃত সানাউল্লাহর ছেলে রেজওয়ান ও ক্ষিতীশ চন্দ্রের ছেলে বাঁধনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর