
অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
১৯ মে বুধবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এক র্যালীর আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সমাজসেবা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক নূর মোহাম্মদ”র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা সমাজসেবা অধিদপ্তর”র সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অছিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে ১২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়রারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ নেয়া প্রতিযোগীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও মাস্টার্স শেষ করা এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে এ অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়।