1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ধর্ষণ মামলার আসামি ‘কোচিং স্যার’ গ্রেফতার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

কুড়িগ্রামে ধর্ষণ মামলার আসামি ‘কোচিং স্যার’ গ্রেফতার

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬ ৬:৩৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের খানসামায় প্রেম ও বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কোচিং শিক্ষক মো. শাহিনুর ইসলাম শাহিনকে (২৭) কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
বুধবার দুপুরে র‌্যাব-১৩ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার শাহিন স্থানীয় একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন এবং ভুক্তভোগী ওই প্রতিষ্ঠানে প্রাইভেট পড়তেন।
র‌্যাব জানায়, খানসামা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন অভিযুক্ত।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২৩ মার্চ কোচিং শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে আলাদা কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে নিয়ে গিয়েও তাকে একাধিকবার নির্যাতনের অভিযোগ রয়েছে।
চলতি বছরের ১৮ এপ্রিল অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানান। পরে ২৬ এপ্রিল ভুক্তভোগীর বাবা খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৩।
র‌্যাব জানিয়েছে, আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর