1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নওগাঁয় মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ৭:৩১ পিএম
শেয়ার করুন

হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ। মহান বিজয় দিবস।প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে আসছে জাতি। নওগাঁয় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।সূর্যোদয়ের সঙে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠবে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ।এর মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের।এছাড়াও নওগাঁ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শণ,শহরের এটিএম মাঠে বিজয় মেলা,সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহতবীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে।এছাড়াও জেলার মহাদেপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।এ সময় সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ,অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল মোঃ মাকসুদুর রহমান,উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদ,সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম,মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোবারক আলী,ডাক্তার কামরুজ্জামানসহ
বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *