1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁর গাছের গুড়ি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নওগাঁর গাছের গুড়ি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪ ১১:৪৫ এএম
শেয়ার করুন

নওগাঁর নিয়ামতপুরে গাছের গুড়ি বোঝাই ট্রাকের(কাঁকড়া) ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল চালক। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত আটটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের লতিফপুর নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল সাত্তার (৬০)। বাহাদুরপুর ইউনিয়নের নাকইল পূর্ব পাড়া গ্রামের মৃত শকাতুল্লা মন্ডলের ছেলে। আহত ব্যক্তির নাম নজরুল ইসলাম(৫৫) তিনি একই ইউনিয়নের পালসা গ্রামের মৃত তাহার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আব্দুল সাত্তার ও নজরুল ইসলাম সম্পর্কে একে অপরের বিয়াই । সোমবার বিকেলে জরুরি কাজে খড়িবাড়ি বাজারে যান। কাজ শেষ করে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে লতিফপুর নামক স্হানে গাছের গুড়ি বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। আব্দুল লতিফ মোটরসাইকেলের পেছনে থেকে গিয়ে ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নজরুল ইসলাম গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
ওসি মাইদুল ইসলাম আরও জানান, এ ঘটনায় গাছের গুড়ি বোঝাই ট্রাক আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালকের(অজ্ঞাত) নামে একটি মামলা হয়েছে।

এই বিভাগের আরো খবর