1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁর ছয়টি ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

নওগাঁর ছয়টি ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ৪:২৩ পিএম
শেয়ার করুন

নওগাঁয় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ইটভাটাগুলোর কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

রোববার (২৮ এপ্রিল) ও সোমবার জেলার পত্নীতলা ও বদলগাছী উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ওই ছয়টি ভাটাকে জরিমানা করা হয়। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পত্নীতলা ও বদলগাছী উপজেলায় বেশকিছু ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি নজরে আসলে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। নওগাঁর খবর অভিযানে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকা, জ্বালানি পোড়ানো ও সঠিক পদ্ধতিতে ভাটার কার্যক্রম পরিচালনা না করায় পত্নীতলা উপজেলার ছালিগ্রাম এলাকার মেসার্স এমএবি ব্রিকসকে ৫০ হাজার টাকা, কাশিপুর এলাকার বিএসপি ব্রিকসকে ৫০ হাজার টাকা, বালুঘা এলাকার এসবিবিএফ ব্রিকসকে এক লাখ টাকা ও চকদুর্গারায়াম এলাকার ফাতেমা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং বদলগাছী উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকার আদিল ব্রিকসকে তিন লাখ টাকা এবং এমবিএফ ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া আরও বেশ কয়েকটি ইটভাটা ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযান শেষে সুলতানা সালেহা সুমী বলেন, অবৈধ যেসব ইটভাটা রয়েছে সেগুলো পরিবেশ সুরক্ষায় বিরূপ প্রভাব ফেলছে। আমাদের মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ার বিষয়ে জিরো টলারেন্স পদক্ষেপ নিয়েছেন। এজন্য অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করতে সারাদেশে অভিযান চালানো হচ্ছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে দুইদিন ধরে নওগাঁর পত্নীতলা ও বদলগাছী উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, মার্চ মাসেও সদর ও মান্দা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
নওগাঁ।

এই বিভাগের আরো খবর