1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁ বিভিন্ন উপজেলায় ঔষধ ব্যবসায়ীদের সকাল-সন্ধা প্রতিকী ধর্মঘট - আজকের কাগজ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মাদারীপুরে ইজিবাইককে বাসের চাপা, নিহত ৪ চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাবের নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নগরীর প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনতে হবে: চসিক মেয়র রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠিত চূড়ান্ত হলো বেতন কাঠামো, সর্বনিম্ন বেতনের দ্বিগুনেরও বেশি বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল গুমের শিকার ব্যক্তিদের পরিবারের আকুতি শুনে কাঁদলেন তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত বেরোবি কেন্দ্রে রাবি ভর্তি পরীক্ষায় মোবাইল ও পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক

নওগাঁ বিভিন্ন উপজেলায় ঔষধ ব্যবসায়ীদের সকাল-সন্ধা প্রতিকী ধর্মঘট

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
শেয়ার করুন

নওগাঁ জেলা ঔষধ প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নওগাঁ জেলা সদরের দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ বছরের জেল ও ১০লক্ষ টাকা জরিমানা করার প্রতিবাদে এবং হয়রানী মূলক ভ্রাম্যমান আদালতের মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট নওগাঁ জেলা শাখার ডাকে, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট রাণীনগর উপজেলা শাখার আয়োজনে দোকান বন্ধ রেখে সকাল-সন্ধ্যা প্রতিকী ধর্মঘট করেছেন রাণীনগর ঔষধ ব্যবসায়ীরা।

আজ রবিবার সকাল ১০টায় রাণীনগর বাজার বিজয়ের মোড়ে এ প্রতিকী অনশন ধর্মঘট করেন ব্যবসায়ীরা। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির রাণীনগর শাখার আহবায়ক আব্দুল কাদের পিন্টু’র সভাপতিত্বে প্রতিকী ধর্মঘটে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রগিস্ট নওগাঁ জেলা শাখার সদস্য কাজী রবিউল ইসলাম, রাণীনগর শাখার যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী মন্ডল সহ অনেকে।

বক্তারা বলেন, কোম্পানি ঔষধ তৈরি করছে, ডাক্তারগন প্রেসক্রিপশন করছে, ঔষধ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে আমরা দোকানে রাখলে আমাদের জেল জরিমানা করা হচ্ছে, যেটা মোটেও কাম্য নয় । তারা আরো দাবি করে বলেন, ঔষধ প্রশাসন কর্তৃক ব্যবসায়ীদের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার করতে হবে। ঔষুধ প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।

চিকিৎসক কর্তৃক আনরেজিস্টার্ড প্রোডাক্টস, ফুড সাপ্লিমেন্টস্ প্রেসক্রিপশনে লেখা বন্ধ করতে হবে। দীর্ঘ ৩৯ বছর পর নতুন ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ তরিঘড়ি বাস্তবায়ন না করে সংশোধন করতে হবে। যত্রতত্র নিয়ম বহির্ভূত মুদি দোকানের মত ড্রাগ লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে এছাড়াও সদ্য যোগদানকৃত ঔষধ পরিদর্শক তোফায়েল আহমেদ কে অনতি বিলম্বে বদলি করার দাবিও জানান । আমরা আশা করছি ঔষুধ প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিবেন। এ দাবিগুলো মেনে নেওয়া না হলে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আরো কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান বক্তারা।
নওগাঁ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *