1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁ সেনা সদস্যকে মারধর করে টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

নওগাঁ সেনা সদস্যকে মারধর করে টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ৮:১১ এএম
শেয়ার করুন

নওগাঁর মান্দায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরালকে মারধর করে টাকা ও স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ভারশোঁ মৎস্যজীবীপাড়া গ্রামের উপশহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সেনাসদস্য আপেল মাহমুদ (৩৪) ভারশোঁ গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। ঘটনায় একই এলাকার সাদ্দাম হোসেন, আমজাদ হোসেন বাবুসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ থেকে ৬জনের বিরুদ্ধে বুধবার মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী সেনাসদস্য আপেল মাহমুদ বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ভারশোঁ উপশহর বাজারে সাদ্দাম হোসেন, আমজাদ হোসেন বাবুসহ অভিযুক্তরা আমার পথরোধ করে। এ সময় মারধর ও চাকুর মুখে জিম্মি করে আমার কাছে থাকা ৩৭ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে আমার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’এবিষয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেটি রিসিভ হয়নি। জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এই বিভাগের আরো খবর