1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটির একটি নির্মাণাধীন ভবন থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের তামার পাইপ ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—বক্তারপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আল আমিন ওরফে বাবু (৩২) , একই এলাকার তোতা মিয়ার ছেলে সুমন (৩০), কামরুজ্জামান ওরফে বাক্কু (২৩), সুমন ওরফে রাসেল (২০) ও শাওন আজিম (৩৩), রবিউল ইসলাম গাজী(২২)।

পুলিশ জানায়, হাইটেক সিটিতে ই.এ.টি.এল ইনোভেশন হাব লিমিটেডের সাইট থেকে গত ১৯ আগস্ট ১৪টি এসির তামার পাইপ ও তামার তার চুরি হয়। এ ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের সফিপুর এলাকার একটি ভাঙারি দোকান থেকে ১৪টি তামার পাইপ, প্রায় ৩ কেজি গলানো তামার তার ও ২৫ কেজি বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় ৬ জনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর