1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে সরকার: উপদেষ্টা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে সরকার: উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১০ পিএম
শেয়ার করুন

সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা অত্যন্ত ভালো এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবে অন্তর্বর্তী সরকার। সেইসঙ্গে বেতন কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পে কমিশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, পে-কমিশন একটা ভালো ইস্যু। আমরা পে-কমিশনের সুপারিশগুলো এক্সামিন করার জন্য একটা কমিটি করে দিয়ে যাবো। এ জন্য বাজেটও যে ফেজওয়াইজ করবে, সেটার সংস্থান করে যাচ্ছি।

পরবর্তী সরকার যে এটা করবে, তার নিশ্চয়তা কী? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, দিয়ে যাবো টাকা-পয়সা, তারপর বলে যাবো এটা রেকমেন্ডেশন। এটা রিপোর্ট অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। আশা করি এটি সফলভাবে বাস্তবায়িত হবে।

সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করছে না? এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে ইমপ্লিমেন্টেশনে স্পষ্ট করে বলতে হয়, কোনটা কত দেওয়া হবে। মোট কথা, আমরা এ সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি।

নির্বাচনে গণভোট হওয়াতে কত টাকা আপনার খরচ হলো? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা আমি জানি না। খুব বেশি না মোটামুটি আমাদের প্রিন্সিপালটা ছিল যে যাতে নির্বাচন সুষ্ঠু হয়, নির্বিঘ্নে হয়। যেমন সিসি ক্যামেরা লাগবে, এ লাগবে এগুলোর ব্যাপারে আমরা কোনো কার্পণ্য করিনি এবং যে টাকা চেয়েছে দিয়ে দিয়েছি রিসেন্টলি। আবার এডিশনাল কিছু টাকা চেয়েছে সেটাও আমি দিয়ে দেওয়ার কথা বলেছি।

হ্যাঁ ভোটের প্রচারণার জন্য নির্বাচন কমিশনকে কত টাকা দিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আমরা টাকা দেয় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন খরচ করে আইনশৃঙ্খলা, রিটার্নিং অফিসার এগুলোর কাজে, মানে যথেষ্ট কঠিন হিসাব রক্ষা করতে হয়। হ্যাঁ ভোটের প্রচারের জন্য আমরা টাকা দেয়নি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *