1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নবজাতক সন্তান ও স্ত্রীকে বাড়ি নিতে গিয়ে প্রাণ হারালেন স্বামী সোহাগ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নবজাতক সন্তান ও স্ত্রীকে বাড়ি নিতে গিয়ে প্রাণ হারালেন স্বামী সোহাগ

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় নবজাতক সন্তান ও স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক।

বুধবার (২২ এপ্রিল) যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ভাতিজা নাজমুস শাহিন।
নিহত সোহাগ হোসেন (৩৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মৃত আমির হোসেনের ছোট ছেলে। আট ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। চার কন্যাসন্তানের জনক সোহাগের পরিবারে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে লাকসামের একটি হাসপাতালে সোহাগের স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দেয়। মঙ্গলবার রাত ১১টার সময় হাসপাতাল থেকে স্ত্রী ও নবজাতককে নিয়ে বাড়ির উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশাযোগে রওনা দেন তিনি। পথিমধ্যে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের নরপাটি জামমুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সোহাগ।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা পিপলস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে বুধবার বেলা ১১টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে। ফুটফুটে নবজাতক সন্তান ও তিন কন্যাকে নিয়ে এখন দিশাহারা হয়ে পড়েছেন সোহাগের স্ত্রী।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *