1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নাফ নদীর ওপারে গোলাগুলি এপারে আতঙ্ক - আজকের কাগজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

নাফ নদীর ওপারে গোলাগুলি এপারে আতঙ্ক

হেলাল উদ্দিন
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬ ৮:৪১ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সংলগ্ন নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি (এএ) ও একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নাফ নদীতে মাছ শিকারে থাকা জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৮ মে) সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীর তীরবর্তী এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নাফ নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে জানান, সকালে নদীর উত্তর দিক থেকে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান তারা। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের ভেতর থেকে হঠাৎ থেমে থেমে শতাধিক গুলির শব্দ ভেসে আসে। গোলাগুলির ঘটনায় আতঙ্কিত হয়ে তারা দ্রুত নদী ত্যাগ করে নিরাপদ স্থানে ফিরে যান।
জেলেরা আরও জানান, গোলাগুলির শব্দ এতটাই তীব্র ছিল যে তারা কে বা কারা গুলি চালাচ্ছিল তা স্পষ্টভাবে দেখতে পারেননি। সীমান্তের এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর