1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাকরি স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে মউশিক শিক্ষকদের সংবাদ সম্মেলন - আজকের কাগজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে মউশিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬ ৮:৫৬ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের চিলমারীতে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের শিক্ষকরা। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষা বিস্তারে মউশিক শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে তারা মানবেতর অবস্থায় দায়িত্ব পালন করছেন। অল্প সম্মানী ও চাকরির অনিশ্চয়তায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
এসময় বক্তব্য দেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ চিলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি ইমান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি হাফেজ ইউসুফ আলী ও সদস্য কারী রফিকুল ইসলাম।
বক্তারা দ্রুত মউশিক প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান। একইসঙ্গে প্রকল্পটি স্থায়ীভাবে চালুর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।

এই বিভাগের আরো খবর