1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো প্রশ্নে হাইকোর্টের রুল - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো প্রশ্নে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬ ৯:২২ পিএম
শেয়ার করুন

গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের জনস্বার্থে করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

এদিন আদালতে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী। শুনানি শেষে আদালত রুলে দেশের গ্রামাঞ্চলে ভূমিহীন ঋণগ্রহীতাদের থেকে তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের নেয়া বেশি ক্ষুদ্রঋণের সুদের হার কমাতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন।

৪ সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা ও পরামর্শক ড. মুহাম্মদ ইউনূসকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুল জারির বিষয়ে আইনজীবী ফাতেমা এস চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংকের সুদহার তফসিলি ব্যাংকের সমান আনার জন্য আদালত রুল দিয়েছেন। যেহেতু গ্রামীণ ব্যাংকের সুদহার ২০ ভাগ বা তার উপরে, তাই আমরা চিঠি দিয়েছিলাম। তবে তারা আমাদের সুদের হার বলেনি। তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছিল।

এই বিভাগের আরো খবর