
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম হুশিয়ারি দিয়ে বলেছেন, ডিসেম্বরে যারা আসতে চাচ্ছে বা অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে, তাদের মোকাবিলায় তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন।
শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম উল্লেখ করেন, গতবার ছাত্র-জনতা অনেক বেশি উদারতা প্রদর্শন করেছিল। শত্রুর সঙ্গেও ইনসাফের নজির স্থাপন করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবার আগের মতো সেই পথ অনুসরণ করা হবে না। বরং অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে তারা প্রস্তুত। এ সময় তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, দায়ীদের ফাঁসির মঞ্চে তোলার জন্য তারা বদ্ধপরিকর। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ দেখিয়েছি। আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।