1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচনের তারিখ ঘোষণার পর বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে : ডা. তাহের - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মানিক পশারীর দাফন ও সনদ যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করল মন্ত্রণালয় স্পেনে মুসলিমদের বিদেশি তকমা ও বর্ণবাদী বিদ্বেষ মানিক পশারীর মৃত্যু ও সনদ নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি জাহাজভাঙা শিল্পের ভবিষ্যৎ: ইউরোপের নতুন নীতি ও বাংলাদেশ মুসলিম-খ্রিস্টান সম্প্রীতি ছাড়া লেবাননের অস্তিত্ব রক্ষা অসম্ভব: আউন মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন

নির্বাচনের তারিখ ঘোষণার পর বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে : ডা. তাহের

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৯ জুন, ২০২৫ ৬:১১ পিএম
শেয়ার করুন

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যারা ভেবেছিল, এ দেশে আর নির্বাচন হবে না, সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে—নানা কথাবার্তার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। নির্বাচনের তারিখ ঘোষণার পরই সে বিভ্রান্তি অনেকটাই কেটে গেছে।
ডা. তাহের সোমবার (৯ জুন) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজ মিলনায়তনে উজিরপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. তাহের আরো বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পরে আমি চৌদ্দগ্রামবাসীর সাথে গণসংযোগের সিদ্ধান্ত নিয়েছি। আজ সোমবার প্রথম গণসংযোগ শুরু করেছি, চৌদ্দগ্রামের উজিরপুর থেকে। এরপর কাশিনগর হয়ে পুরো চৌদ্দগ্রামে গণসংযোগ করা হবে।
উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর আবদুস সাত্তার, মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসেন, শিল্পপতি কামাল উদ্দিন।
মিয়াবাজারে গণসংযোগ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের কবর জিয়ারত করেন। পরে তিনি কাশিনগর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরো খবর