1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নির্বাচনে হেরে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্প - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শাহ্আলীতে এসআরবি -৪-এর অভিযানে ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ ও বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২ বাবার ভাঙা মোবাইল, প্রাণ গেল ২০ বছরের আশামনির! নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বয়কটের মুখে তেহরানের এক দোকানি বাল্যবিবাহ কখন করা যাবে, কখন যাবে না সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, অনড় কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সীমান্তের উসকানিতে গোপন বৈঠকের সম্পর্ক খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের দুই ঘণ্টা অপেক্ষায় ওএমএস চাল পেলেন বৃদ্ধা ফাতেমা

নির্বাচনে হেরে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:০৯ এএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকান পার্টির পরাজয় ঘটেছে। এই ফলাফলের পরপরই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফল মেনে নেওয়ার বিষয়ে সম্মতি জানানোর কয়েক দিনের মধ্যেই তার এই অবস্থান পরিবর্তন লক্ষ করা গেল।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, জনমত জরিপের ফলের সঙ্গে চূড়ান্ত নির্বাচনের ফলের এমন বড় ধরনের ব্যবধান মেনে নেওয়া কঠিন। তিনি সরাসরি প্রশ্ন রেখে লেখেন, আসলেই কি কেউ বিশ্বাস করে যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? জনমত জরিপের ফল এত ভুল হওয়ার পেছনে কী কারণ থাকতে পারে, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। যদিও যুক্তরাষ্ট্রে এ ধরনের জালিয়াতির ঘটনা বিরল—এমন প্রমাণ রয়েছে।

অথচ নির্বাচনের রাতেই নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচনের ফলাফল মেনে নিতে পুরোপুরি প্রস্তুত। ওই রাতে তিনি ডেমোক্রেটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেছিলেন যে, তারা সম্ভবত কোনো একটি সমাধানে পৌঁছাতে পারবেন। কিন্তু কয়েক দিনের ব্যবধানেই তার সেই সুর বদলে গেল।

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা সিনেটে ৫৪টি এবং প্রতিনিধি পরিষদে ২৫৪টি আসনে জয়ী হয়েছে। তবে আলাস্কা ও মিসিসিপিসহ কয়েকটি আসনের ফলাফল এখনো প্রক্রিয়াধীন রয়েছে। অধিকাংশ অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, সামগ্রিকভাবে ভোট গ্রহণের প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে।

ট্রুথ সোশ্যালে নিজের পোস্টে ট্রাম্প জনমত জরিপ, ভোট গণনার সময় বড় ব্যবধানে ভোটের সংখ্যা পরিবর্তন এবং ভোট গণনার যন্ত্র নিয়ে অস্পষ্ট অভিযোগ তুললেও এর সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি ঠিক কোন অনিয়মের দিকে ইঙ্গিত করছেন, তাও স্পষ্ট নয়। তবে এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেননি।

এ বিষয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) রাষ্ট্রবিজ্ঞানী চার্লস স্টুয়ার্ট তৃতীয় জানান, নির্বাচনের রাতে ফল প্রকাশের প্রক্রিয়াটি স্বাভাবিক নিয়মেই ঘটেছে। তিনি উল্লেখ করেন, দেশজুড়ে যেভাবে ধারাবাহিকতা বজায় রেখে ফল প্রকাশ করা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। ফ্লোরিডা ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যে আগাম ভোট ও ডাকযোগে আসা ব্যালটের গণনা আগে থেকেই প্রস্তুত থাকায় দ্রুত ফল পাওয়া গিয়েছিল।

হার্ভার্ড ল স্কুলের নির্বাচন আইনবিষয়ক ক্লিনিকের পরিচালক রুথ গ্রিনউড বলেন, স্থানীয় আইন ও বাস্তব অবস্থার কারণে কোথাও কোথাও ফল প্রকাশে সময় লাগাটা অস্বাভাবিক নয়। তার মতে, এ ধরনের বিলম্ব মানেই কোনো অসৎ উদ্দেশ্য নয়; বরং স্থানীয় কর্মকর্তাদের ওপর আস্থা রাখা প্রয়োজন। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর ওপর ন্যস্ত।

এবারের মধ্যবর্তী নির্বাচনে নিজে প্রার্থী না হলেও রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প সিবিএস নিউজকে বলেন, যদি তিনি নিজে প্রার্থী থাকতেন, তবে তারা সহজেই জয়ী হতেন। রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেন, ‘আমি যদি ব্যালটে থাকতাম, তাহলে আমরা সহজেই জিততাম।’।

নিজের দলের পরাজয়ের কারণ হিসেবে তিনি ইরান যুদ্ধের প্রভাবকে দায়ী করেছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন যে, পেট্রলের মূল্যবৃদ্ধির মতো স্বল্পমেয়াদি অর্থনৈতিক পরিণতি ভোটাররা মেনে নিতে প্রস্তুত ছিল না। একই বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সহমত পোষণ করেছেন।

এর আগেও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্প কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ে নেমেছিলেন, যা আদালত বারবার খারিজ করে দেয়। এবারও নির্বাচনের আগে বিচার বিভাগ ক্যালিফোর্নিয়া ও আলাস্কাসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা ও অনুমোদনের প্রক্রিয়া চ্যালেঞ্জ করেছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রে আদালতের রায় সরকারের বিপক্ষে গিয়েছিল। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পরও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগীরা। তারা কয়েক মাস ধরে অভিযোগ করেন, ওই নির্বাচনে কারচুপি করে ট্রাম্পকে হারানো হয়েছিল। ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় থাকাকালে বিচার বিভাগ নির্বাচনের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর নজিরবিহীন উদ্যোগ নেয়। তবে প্রায় সব ক্ষেত্রেই বিচারকেরা সরকারের বিপক্ষে রায় দেন।

নির্বাচন নিয়ে সংশয়বাদীদের সম্ভাব্য চ্যালেঞ্জের বিষয়টি মাথায় রেখে অনেক আগে থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি নিয়েছিলেন। বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাচন বিশেষজ্ঞরা জানিয়েছেন, চরম আবহাওয়া ও কিছু প্রশাসনিক জটিলতা ছাড়া ২০২৬ সালের এই মধ্যবর্তী নির্বাচন মোটামুটি নির্বিঘ্নেই শেষ হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিতর্ক থাকলেও ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত ভোট গ্রহণ ও গণনার প্রক্রিয়া মোটামুটি নির্বিঘ্ন ছিল বলে জানিয়েছেন অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নির্বাচন কর্মকর। তবে চরম আবহাওয়ার কারণে কিছু ভোটকেন্দ্র বন্ধ রাখতে হয়েছে।

এই বিভাগের আরো খবর