1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সীমান্তের উসকানিতে গোপন বৈঠকের সম্পর্ক খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তের উসকানিতে গোপন বৈঠকের সম্পর্ক খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের দুই ঘণ্টা অপেক্ষায় ওএমএস চাল পেলেন বৃদ্ধা ফাতেমা ১৬ নভেম্বর ইউপি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ইসরাইলের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আগ্নেয়াস্ত্রের ভিডিও আপলোড করে হুমকি দাতা বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথমবার বাংলাদেশের নেতৃত্বে হামজা, লঙ্কানদের বিপক্ষে তিন পরিবর্তন

সীমান্তের উসকানিতে গোপন বৈঠকের সম্পর্ক খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৮:১০ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের যে বক্তব্য, তার সঙ্গে তিনি একমত। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের রাজনীতিতে প্রভাবশালী একটি দলের প্রতি ইঙ্গিত করে বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় সেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, গত মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছেন। তার দাবি, অপরাধের তুলনামূলক পরিসংখ্যানই বলে দিচ্ছে পরিস্থিতির উন্নতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমে এসেছে। তিনি স্পষ্ট করেন, দেশে কোনোভাবেই মব কালচার বা গণপিটুনির মতো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এই ১৬টি ঘটনাও যেন আর না ঘটে, সে লক্ষ্যে সরকার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে।

রাজনীতির ময়দানে ক্ষমা প্রদর্শন নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন যে, যারা অতীতে জুলুম-নির্যাতন করেছে, তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে।

তবে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলের সেই নির্যাতনের জন্য কোনো প্রকার অনুতাপ বা ক্ষমা চাওয়ার আগেই এই একতরফা ক্ষমার বিষয়টি যুক্তিসঙ্গত নয় বলে মনে করেন তিনি। এছাড়াও তিনি ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার একটি মন্তব্যের প্রসঙ্গ টানেন, যেখানে তিনি ফ্যাসিজম শব্দটির ব্যবহার না করার কথা বলেছিলেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয়। তিনি বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেত্রী অডিও-ভিডিও কলের মাধ্যমে দলীয় কর্মীদের জুলাই আন্দোলনকারীদের তালিকা প্রস্তুত ও ঘরবাড়ি ভাঙচুরের নির্দেশ দিচ্ছেন। তিনি দেশে ফিরলে জুলাই বিপ্লবের যোদ্ধাদের শিক্ষা দেবেন বলেও হুমকি দিচ্ছেন বলে সালাহউদ্দিন আহমদ জানান। তিনি কড়া ভাষায় বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎও শেষ। এই প্রসঙ্গে তিনি জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালানোর ঐতিহাসিক ঘটনার উদাহরণ টেনে আনেন। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’।

এই বিভাগের আরো খবর