রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ববাজারের চাহিদায় আধুনিক ও দক্ষ শিক্ষার্থী গড়ার তাগিদ রাষ্ট্রপতির শেয়ারবাজারে বড় উত্থান: ডিএসইতে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি: যা বলছেন অধ্যক্ষ ও নতুন নেতৃত্ব এআই জালিয়াতি ঠেকাতে ব্যর্থ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ আসহাবুল ইয়ামিনকে ট্রাইব্যুনালে হত্যার বিচার শুরু করল আদালত ওয়েস্টিন ঢাকায় ৫০০ টাকায় পিঠা-পুলি উৎসব শুরু সদরঘাটে ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা ও ককটেল বিস্ফোরণ মেসির বিতর্কিত আচরণ: কলম্বাস ক্রুর কাছে মায়ামির হার রাজনীতির উদ্দেশ্যে নতুন বিভাগ খুলবেন না: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য

নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি: যা বলছেন অধ্যক্ষ ও নতুন নেতৃত্ব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৫:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের ১৫ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আলরাহাত ইবনে ওয়াহাবকে সভাপতি ও মো. আবু সাদ শাহ্‌কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি গঠনের বিষয়ে নবনির্বাচিত সভাপতি আলরাহাত ইবনে ওয়াহাব বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে। তিনি দাবি করেন, ২০২৪ সালের আগস্টের পর তৎকালীন প্রেক্ষাপটে মূলত ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি সামনে এসেছিল। তাঁর ভাষ্যমতে, অন্য ছাত্রসংগঠনগুলোর কার্যক্রম চালানোর সুযোগ রয়েছে এবং ওই সময়ের সভায় তিনিও উপস্থিত ছিলেন। তাই ক্যাম্পাসে ছাত্রদলের কমিটিতে কোনো জটিলতা দেখছেন না তিনি। কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্রসংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে—এমন প্রশ্নে আলরাহাত ইবনে ওয়াহাব বলেন, ‘২০২৪–পরবর্তী সময়ে একধরনের প্রেক্ষাপট ছিল। অন্য ছাত্রসংগঠন তাদের কার্যক্রম চালাতে পারবে।

তবে কলেজ প্রশাসন ভিন্ন অবস্থানে রয়েছে। অধ্যক্ষ শহিদুল ইসলাম স্পষ্ট করেছেন যে, ২০২৪ সালের ১৪ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভায় কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যক্ষের ভাষ্যমতে, সেই রেজোল্যুশন এখনো বহাল রয়েছে। তিনি বলেন, বাইরের কোনো কমিটি গঠন করা হতে পারে, তবে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ নেই। একাডেমিক সভায় ওই দিনের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ওই সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবিরসহ অন্য যেকোনো রাজনৈতিক দলের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের ১২ দফা দাবির পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রাবাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ৯০ শতাংশের বেশি শিক্ষকের উপস্থিতিতে ওই সভায় তৎকালীন ছাত্রলীগসহ সব ছাত্রসংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সব ধরনের রাজনৈতিক সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যেন ভবিষ্যতে কেউ সেখানে কোনো রাজনৈতিক সংগঠন তৈরি করতে না পারে। বিষয়টি সে সময় বেশ আলোচিত হয়েছিল এবং এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছিল। কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৪ আগস্ট কলেজের ছাত্ররা দুপুর ১২টার দিকে তাঁদের ১২ দফা দাবিসংবলিত একটি চিঠি দিয়েছিলেন।

এই বিভাগের আরো খবর