রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
শেয়ারবাজারে বড় উত্থান: ডিএসইতে লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি: যা বলছেন অধ্যক্ষ ও নতুন নেতৃত্ব এআই জালিয়াতি ঠেকাতে ব্যর্থ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ আসহাবুল ইয়ামিনকে ট্রাইব্যুনালে হত্যার বিচার শুরু করল আদালত ওয়েস্টিন ঢাকায় ৫০০ টাকায় পিঠা-পুলি উৎসব শুরু সদরঘাটে ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা ও ককটেল বিস্ফোরণ মেসির বিতর্কিত আচরণ: কলম্বাস ক্রুর কাছে মায়ামির হার রাজনীতির উদ্দেশ্যে নতুন বিভাগ খুলবেন না: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য ঢাকায় শুরু বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

এআই জালিয়াতি ঠেকাতে ব্যর্থ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৫:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। তার এই পদত্যাগের প্রস্তাব গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। সূত্র: দ্য গার্ডিয়ান, ইয়োনহাপ নিউজ এজেন্সি ও দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র।

রোববার পদত্যাগের ঘোষণা দিয়ে চোই কিয়ো-জিন জানান, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং এর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি যথাযথ পদক্ষেপ নিতে পারেননি। এই ব্যর্থতার দায় স্বীকার করে তিনি দুঃখ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরুর আগে এ কেলেঙ্কারি ছড়িয়ে পড়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই কেলেঙ্কারির সূত্রপাত হয় গত ১৫ নভেম্বর। দেশটির জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় এক পরীক্ষার্থী অতি ক্ষুদ্র ক্যামেরার মাধ্যমে প্রশ্নের ছবি তুলে স্মার্টফোনের সহায়তায় এআই ব্যবস্থায় পাঠাতেন। সেখান থেকে উত্তর সংগ্রহ করে পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থী প্রথম ধাপের ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করেছিলেন। পরে দ্বিতীয় ধাপের পরীক্ষায় একই কৌশলে জালিয়াতির কথা স্বীকার করে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

এই ঘটনার রেশ না কাটতেই সামনে চলে আসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা ‘সুনেউং’ পরীক্ষার নিরাপত্তা প্রসঙ্গ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই পরীক্ষায় পাঁচ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। জালিয়াতি রোধে শেষ মুহূর্তে সরকার নতুন বিধিনিষেধ আরোপ করে। এর আওতায় পরীক্ষার্থীদের স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্ট চশমা এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে জমা দিতে বাধ্য করা হয়। এছাড়া পোশাকের বোতাম, কলার, হাতার অংশ এমনকি চশমা ও ঘড়িও কঠোরভাবে তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রে ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন রাখার পাশাপাশি ডিভাইস শনাক্তকরণে জরুরি সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও করা হয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ১১১টি অনিয়মের ঘটনা ধরা পড়েছে, যার বড় একটি অংশ এই জরুরি সতর্কবার্তা ব্যবস্থার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে পরীক্ষার ঠিক আগমুহূর্তে নিয়মকানুন বারবার পরিবর্তন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম বিভ্রান্তি সৃষ্টি হয়। তার এই মন্তব্যের পরও সমালোচনা শুরু হয়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পেছনে প্রস্তুতির বিশৃঙ্খলাকে একটি অন্যতম বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। পার্লামেন্টের এক শুনানিতে এআই জালিয়াতি শনাক্তে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি নিজের বয়সের কারণে এ বিষয়ে আত্মবিশ্বাসী নন বলে মন্তব্য করেন, যা জনমনে ক্ষোভ বাড়িয়ে দেয়। পরীক্ষার আগের দিনগুলোতে নিজে সংবাদ সম্মেলনে উপস্থিত না হয়ে উপমন্ত্রীর মাধ্যমে পদক্ষেপ ঘোষণার বিষয়টিও সমালোচনার মুখে পড়ে। শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, এআইনির্ভর জালিয়াতি ঠেকাতে আগেভাগে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে শেষ সময়ে নিয়মের পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করেছে। তারা এখন বর্তমান পরীক্ষাপদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। গত সোমবার পার্লামেন্টের এক শুনানিতে তাকে প্রশ্ন করা হয়েছিল, পরীক্ষার দিন এআই ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করা ব্যক্তিদের শনাক্ত করতে কর্তৃপক্ষ শতভাগ সক্ষম কি না। এআইয়ের যুগে প্রচলিত পরীক্ষাপদ্ধতি ও মূল্যায়নব্যবস্থা নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথাও বলেছে তারা।

এই বিভাগের আরো খবর