1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২২ পিএম
শেয়ার করুন

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই দুই গোলের লিড নেয় বাংলাদেশের ছেলেরা। সেই গোল আর পরিশোধ করতে পারেনি পাকিস্তান।

বৃহস্পতিবার শ্রীলংকায় কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের গোলরক্ষক সামার রাজ্জাক সতীর্থকে বল দেবার সময় কেড়ে নেন বাংলাদেশের ফরোয়ার্ড অপু রহমান। তার পাসেই নাজমুল ডান পায়ের প্লেসিং শটে সামারকে পরাস্ত করেন।

পরের মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অপু। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পাকিস্তানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে পাকিস্তান আর লড়াইয়ে ফিরতে পারেনি।

এর মাধ্যমে বাংলাদেশ অপরাজিত থেকেই ফাইনাল নিশ্চিত করলো। এখনো পর্যন্ত টুর্নামেন্টে কোন গোল হজম করেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলংকাকে ৪-০ গোলের একই ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে নেপালকে ৪-০ গোলে ও মালদ্বীপকে ৫-২ ব্যবধানে পরাজিত করে। যদিও শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে গ্রুপ-বি’র রানার্স-আপ হিসেবে শেষ চারের টিকেট পায়।

রাতে আরেক সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। এই ম্যাচের বিজয়ী দলের সাথে আগামী ২৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

এই বিভাগের আরো খবর