1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পালিয়ে বাঁচতে দুই পুলিশকে হত্যা, আসামি এখনও পলাতক - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

পালিয়ে বাঁচতে দুই পুলিশকে হত্যা, আসামি এখনও পলাতক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২ ১:২৭ পিএম
শেয়ার করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের দুই এসআইকে গাড়িসহ খাদে ফেলে পালিয়ে যাওয়ার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্রেপ্তার পারেনি সেই ‘হত্যাকারী’ আসামিকে। তাকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

৪২ হাজার ইয়াবা, জব্দকরা গাড়ি ও ইয়াবা কারবারি আলমগীর হোসেনকে আটক করার পর জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন অংশ নেন সোনারগাঁ থানা পুলিশের দুই এসআই ও এক এএসআই। সংবাদ সম্মেলন শেষে আটক আসামি আলমগীর হোসেন জব্দকৃত গাড়ি চালিয়ে  সোনারগাঁ থানায় ফেরার পথে গাড়িটি কৌশলে খাদে ফেলে পালিয়ে যান। পলাতক আসামি আলমগীর হোসেনের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাঁশকানিয়া গ্রামে।

এতে সোনারগাঁ থানার উপপরিদর্শক ও ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম নিহত হন এবং আহত হয়ে পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছে সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। গত সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার ওসি (অপারেশন) মাহফুজুর রহমান বলেন, আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান জানান, আসামি এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের প্রেচেষ্টা অব্যাহত।

এই বিভাগের আরো খবর