1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
পাসপোর্ট সেবায় দুর্নীতি বন্ধে স্পষ্ট কর্মপরিকল্পনার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শাহ্আলীতে এসআরবি -৪-এর অভিযানে ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ ও বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২ বাবার ভাঙা মোবাইল, প্রাণ গেল ২০ বছরের আশামনির! নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, বয়কটের মুখে তেহরানের এক দোকানি বাল্যবিবাহ কখন করা যাবে, কখন যাবে না সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, অনড় কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সীমান্তের উসকানিতে গোপন বৈঠকের সম্পর্ক খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের দুই ঘণ্টা অপেক্ষায় ওএমএস চাল পেলেন বৃদ্ধা ফাতেমা

পাসপোর্ট সেবায় দুর্নীতি বন্ধে স্পষ্ট কর্মপরিকল্পনার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ১২:৪০ পিএম
শেয়ার করুন

পাসপোর্ট সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যে চরম হয়রানি ও কাগজপত্রের জটিলতায় পড়েন, তা দূর করতে এবং ঘুষের সিন্ডিকেট ভাঙতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পেশ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তোলেন। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। মনে হবে, পাসপোর্ট করতে আসেননি, নিজের পরিচয় প্রমাণের জন্য গবেষণাপত্র জমা দিতে এসেছেন। সরকারের কাছে প্রশ্ন, পাসপোর্টসেবায় এই দীর্ঘদিনের দুর্নীতি বন্ধে নির্দিষ্ট কর্মপরিকল্পনা কী।

পোস্টে তিনি উল্লেখ করেন, একজন নাগরিক পাসপোর্টের নির্ধারিত ফি জমা দিয়ে সব কাগজ নিয়ে কাউন্টারে গেলে নানা ভুলের অজুহাতে তাকে ঘুরানো হয়। অথচ অফিসের বাইরে দালালের মাধ্যমে ৩ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দিলেই সেই একই কাগজপত্রে দ্রত সেবা মিলে যায়। সরকারি কাউন্টারে যে সমস্যা তৈরি হয়, অসাধু চক্রের কাছে সেটাই অনায়াসে সমাধান হয়ে যাচ্ছে। জন্মতারিখে গরমিল, নামের বানানে সমস্যা, এ কাগজ ঠিক নেই, ওই কাগজ আবার আনতে হবে। পাসপোর্টের সরকারি ফি জোগাড় করতেই তার কষ্ট হয়। এর মধ্যে অতিরিক্ত টাকা দেওয়ার পরিস্থিতি তৈরি হলে সেই চাপটা কতটা, তা শহরের শীতাতপনিয়ন্ত্রিত অফিসে বসে বোঝা কঠিন।

দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরতে তিনি টিআইবির ২০২৬ সালের জুনে প্রকাশিত জাতীয় খানা জরিপের তথ্য উল্লেখ করেন। সেই জরিপে দেখা যায়, পাসপোর্ট সেবা নিতে যাওয়া পরিবারগুলোর মধ্যে ৭৬.৬ শতাংশ সরাসরি ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে এবং ৮৪.৪ শতাংশ পরিবার কোনো না কোনো অনিয়মের শিকার হয়েছে। সামগ্রিকভাবে সব খাত মিলিয়ে বছরে প্রায় ১২ হাজার ৬ ৩৩ কোটি টাকা ঘুষ লেনদেনের হিসাব ওই জরিপে উঠে আসে। একই জরিপে সব সেবা খাত মিলিয়ে বছরে আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি টাকা ঘুস লেনদেনের হিসাব উঠে এসেছে।

গ্রামের একজন তরুণ যখন বিদেশে যাওয়ার উদ্দেশ্যে জমি বন্ধক রেখে বা ঋণ করে পাসপোর্টের আবেদন করেন, তখন এই বাড়তি টাকার চাপ সামলানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে বলে পোস্টে মন্তব্য করা হয়। এই সংকট মোকাবিলায় তিনি কেবল সাময়িক অভিযানের ওপর নির্ভর না করে স্থায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি প্রতিটি পাসপোর্ট অফিসে সরকারি ফি, সেবার নির্দিষ্ট সময়সীমা এবং অভিযোগ নিষ্পত্তির সঠিক তথ্য প্রকাশ্যে প্রদর্শনের দাবি জানান। কোনো আবেদন আটকে গেলে তার লিখিত কারণ জানানো এবং ঘুষের অভিযোগগুলোর জন্য স্বাধীন তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ দেন। ডিজিটাল যুগের পর নাগরিকরা এমন ব্যবস্থা চান যেখানে আবেদনের জন্য ইন্টারনেট লাগবে, কিন্তু কাজ শেষ করতে আর দালালের দ্বারে ঘুরতে হবে না। অনলাইনে আবেদন করলেন, সরকারি ফি জমা দিলেন, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে হাজির হলেন। জন্মতারিখ সংশোধন, আটকে থাকা আবেদন কিংবা দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য সেখানে আলাদা ‘চ্যানেল’। এ সমস্যার সমাধানে শুধু অভিযান চালালেই হবে না। কত দিনের মধ্যে কী পরিবর্তন আসবে, তার পরিমাপযোগ্য লক্ষ্য ও অগ্রগতি জনগণের সামনে প্রকাশ করা হোক।

এই বিভাগের আরো খবর