1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে কমল তেলের দাম মা ইলিশ রক্ষায় আকাশপথে সফল অভিযান শেষ করল বিমানবাহিনী রোনালদো আগের মতো খেলেন না, দাবি এরিক টেন হাগের টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত আট শিক্ষকের কলেজে চার পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র একজন সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ট্রাইব্যুনাল সালিসের চেয়ে নিচে নেমে গেছে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ ১:১২ পিএম
শেয়ার করুন

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরপরাধ সকল বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহাল ও জেলবন্দি
সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ।

আজ বুধবার (২৭ নভেম্বর) কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বিডিআর কল্যাণ পরিষদ সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে বিদ্রোহের নামে প্রহসনের বিচার করেছে। এঘটনায় ১৮ হাজার ৫১৯ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয় এবং প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মানবেতর জীবনযাপন করছে। তাদেরকে নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়।

হোসেন আরা হ্যাপি জানান, আমার বাবা পিলখানা হত্যাকাণ্ডে জড়িত নয়। অথচ দীর্ঘ ৩ বছর কারা ভোগ করে পরে তিনি মৃত্যু বরণ করেন। আমার বাবার দুঃখ কষ্ট যাতনা খুব কাছ থেকে দেখেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবী জানাচ্ছি। ভবিষ্যতে

আর কোনো বিডিআর সদস্যকে বিনা অপরাধে সাজা ভোগ করতে না হয়।’ এসময় আরো বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. আখের আলী, মো. নুরুজ্জামান হক, মোস্তফা কামাল, আজাদ আলী ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যগণ।

এই বিভাগের আরো খবর