1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪ ১২:৪২ পিএম
শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) উপজেলার আমিরপুর পশ্চিমপাড়া গ্রামে জামাল সরদারের লিজকৃত পুকুরের সব মাছ মরে ভেসে উঠে।

জামাল সরদার জানান, বাড়ির পাশে ফুটবল খেলা মাঠ এলাকায় একবিঘার একটি পুকুর লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন তিনি। সকালে পুকুরে খাবার দিতে গেলে দেখা যায় দুই একটা করে মাছ ভেসে উঠছে। এরপর দুপুর নাগাদ পুকুরের রুই, কাতলা, তেলাপিয়াসহ সব মাছ মরে ভেসে উঠেছে।

তিনি দাবি করে বলেন, রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে পুকুরে বিষ দিয়েছে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর