1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুকুর থেকে ৩২০ কেজির প্রাচীন পাথর উদ্ধার করল বিজিবি, মূল্য ১.৬০ কোটি - আজকের কাগজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

পুকুর থেকে ৩২০ কেজির প্রাচীন পাথর উদ্ধার করল বিজিবি, মূল্য ১.৬০ কোটি

হাসান আলী
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৫ পিএম
শেয়ার করুন

জয়পুরহাটে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরের পানি থেকে ৩২০ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে বিজিবি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যাচাইয়ে এটি ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলে পাথরের পিলারের অংশবিশেষ বলে নিশ্চিত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জয়পুরহাট সদর থানাসংলগ্ন এলাকার একটি পুকুর থেকে পাথরটি উদ্ধার করে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

বিজিবি জানায়, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি চোরাকারবারীদের হাত থেকে রক্ষা করে বিজিবির কাছে হস্তান্তরের উদ্যোগ নেন। খবর পেয়ে বিজিবির একটি টহল দল পূর্বনির্ধারিত স্থানে গিয়ে পাথরটি গ্রহণ করে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, পাচারকারী চক্র পাথরটি স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে ডুবিয়ে রেখেছিল। বিষয়টি নিয়ামতপুর থানার পুলিশ ও বদলগাছীর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
পাথরটি গ্রহণের সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রতিনিধি উপস্থিত থেকে এর প্রাথমিক সত্যতা যাচাই করেন। পরে পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ পাথরটির মান যাচাই করে এটি ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলে পাথরের পিলারের অংশবিশেষ বলে সনদ প্রদান করে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, উদ্ধার করা প্রাচীন পাথরটির আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। বর্তমানে পাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার, বদলগাছী, নওগাঁ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর