1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

দ্বিতীয় দিনে ভেস্তে গেছে আলোচনা

নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে

গৌতম কুমার মহন্ত
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৩ পিএম
শেয়ার করুন

নওগাঁয় চালক ও সুপারভাইজারকে মারপিটের ঘটনায় পরিবহন শ্রমিক সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ছে।
বাস ধর্মঘটের ফলে বিপাকে পড়া যাত্রী সাধারণ বিকল্প পরিবহনে যাতায়াত করতে গিয়ে একদিকে অপচয় হচ্ছে কর্মঘণ্টা অপর দিকে গুণতে হচ্ছে নির্ধারিত ভাড়ার কয়েক গুন টাকা।
২৭ সেপ্টেম্বর রোববার সকালে জেলা শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে চলাচলকারী সকল সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠন। কোন ঘোষণা ছাড়াই এ ধর্মঘটের ডাক দেয়ায় যাত্রী সাধারণ চরম বিপাকে পড়েছেন। একই সঙ্গে অভিযোগ উঠেছে, জেলার বিভিন্ন স্থানে বাস শ্রমিকরা অন্তত ৩০টি (সিএনজি) চালিত অটোরিকশা ভাঙচুর করেছে।
বাস শ্রমিকরা জানান,গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি চালিত থ্রি হুইলার চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাস চালক রুবেল হোসেন ও সুপারভাইজারকে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারপিট করে সিএনজি চালকরা। গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার বিচার ও প্রতিবাদসহ মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজি চালিত থ্রি হুইলারের দৌড়াত্ব বন্ধের দাবিতে ওইদিন সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়ন। বাস মালিক ও শ্রমিক নেতারা জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি চালিত থ্রি হুইলার শহরের ভিতরে চলাচলের নিয়ম করে দেয়া হলেও তারা ওই নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কে অবাধে এসব অবৈধ বাহন চলাচল করছে। এ-কারণে প্রায়ই দুর্ঘটনার পাশাপাশি বাস শ্রমিকদের সাথে সংঘাতের ঘটনা ঘটছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।বিষয়টি সমাধানে বাস মালিক গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন ও সিএনজি চালিত থ্রি হুইলার সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সহ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, রোর্ড সেক্রেটারি দেবাশীষ রায়, জেলা কৃষক দলের সভাপতি চঞ্চল,মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী নির্বাচনে সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম স্বপনসহ সংগঠন সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে সিএনজি চালিত থ্রি হুইলার মালিকদের সাথে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সমাধান হয়নি, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত আসামিরা গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত বাস ধর্মঘট অব্যাহত থাকবে।মারপিটের ঘটনায় অভিযোগের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) প্রদীপ ব্যানার্জী জানান, বাস চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে উভয় পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর