1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড

মোঃ শাহাদাৎ হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৪ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মাদক সেবনের দায়ে মাদকসেবী ৪ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন উপজেলা হলরুমে ভ্রাম্যমান আদালতের রায় প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জসিম উদ্দিন (৩০)কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড, আমিনুল ইসলাম (৪১) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মারুফ হোসেন (৩০) কে ৬ মাসের কারাদণ্ড, মোঃ রাজা (১৯) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা দেওয়ানপাড়া গ্রামের পিতা নিজাম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, জয়পুরহাট জেলার তাজবিবি থানার পূর্বখাসভাট্রা গ্রামের আনিসুল রহমানের ছেলে আমিনুল ইসলাম, কালিয়াকৈর উপজেলার চান্দরা দেওয়ানপাড়া গ্রামের ফরিদ আলীর ছেলে মারুফ হোসেন, রাজশাহী জেলার বাগাইড় থানার আলাইপুর গ্রামের মৃতঃ আশরাফ আলীর ছেলে রাজা।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে রোববার রাতে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন মাদক সেবীদের এ রায় ধার্য করেন ।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক ( এস আই) ছানোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে চারজন মাদকসেবীদের আটক করা হয়। দন্ডপ্রাপ্ত চারজনকে করাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর