
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ বর্তমানে এক ভয়াবহ ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদন অনুযায়ী, এই লড়াইকে তিনি ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় (আইআরএনএ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি অভিযোগ করেন, কিছু জবরদস্তিকারী ও অত্যাচারী গোষ্ঠী ইরানকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। তবে সকল প্রতিকূলতা সত্ত্বেও দেশটির ব্যবসায়ীরা বর্তমান বাজার পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সাথে সামাল দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আসন্ন শীতকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ও লোডশেডিং এড়াতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান পেজেশকিয়ান। বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘একদল দাপট দেখানো ব্যক্তি, অত্যাচারী ও জবরদস্তিকারী আমাদের দেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল।