শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
অ্যাসিডিটি বাড়াচ্ছে আপনার প্রতিদিনের এই সাতটি অভ্যাস গণভোটের রায় মানলে আ.লীগের বিরুদ্ধে লড়বে জামায়াত আইটি কোর্সের নামে অভিনব প্রতারণা, কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেজেশকিয়ান: ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন যুদ্ধের মুখোমুখি ইরান রাঙামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনী ও জেএসএস গোলাগুলি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দীর মৃত্যু মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নেই কোনো নির্দিষ্ট শত্রুর নাম ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৪১ জনের প্রাণহানি চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় চার প্রতিষ্ঠানের দরপত্র জমা স্বাধীনতা রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ: রিজভী

আইটি কোর্সের নামে অভিনব প্রতারণা, কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:০৯ পিএম
Advertisement
শেয়ার করুন

অনলাইনে শতভাগ চাকরির নিশ্চয়তা আর চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বিপুল পরিমাণ অর্থ খোয়াচ্ছেন বহু শিক্ষার্থী ও তরুণ। ‘টেক ডিফেন্ডার হাব’ নামের একটি আইটি প্রশিক্ষণ কেন্দ্রের বিরুদ্ধে কোর্স ফি, বিদেশি প্রকল্পে কাজ দেওয়ার আশ্বাস এবং অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে কোটি টাকার বেশি আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগের তীর প্রতিষ্ঠানটির কর্ণধার ফজলে রাব্বির দিকে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রচার করা হতো যে, তাঁদের বনানীতে একটি অফিস রয়েছে। কিন্তু প্রতারণার শিকার হওয়ার পর ভুক্তভোগীরা সেখানে গিয়ে অফিসটির কোনো অস্তিত্ব খুঁজে পাননি। ছয় মাস মেয়াদি এই অনলাইন কোর্স শেষে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা রক্ষা করা হয়নি। প্রতিষ্ঠানটির একটি কার্যালয় বনানীতে থাকার কথাও প্রচার করতেন।

প্রশিক্ষণ শেষে চাকরি না পেয়ে শিক্ষার্থীরা যোগাযোগ করলে ফজলে রাব্বি তাঁদের বিদেশি প্রকল্পে কাজ দেওয়ার লোভ দেখাতেন। এ কাজের জন্য নিরাপত্তা জামানত বা বিনিয়োগের কথা বলে বাড়তি টাকা দাবি করা হতো এবং প্রকল্প শেষে কয়েক গুণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য, অর্থ লেনদেনের প্রমাণপত্র এবং মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কথোপকথনের বিস্তারিত পর্যালোচনা করে এসব প্রতারণার তথ্য জানা গেছে। ভুক্তভোগীদের কেউ ২০ হাজার টাকা, কেউ কয়েক লাখ টাকা হারিয়েছেন। এমনকি এক চাকরিজীবীর কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণও মিলেছে। একজনের কাছ থেকে ২০ লাখ টাকা নেওয়ার প্রমাণও দেখেছে।

ভুক্তভোগী মেহেদী হাসান জানান, ১৪ হাজার টাকায় ভর্তি হয়ে ৯ মাসের কোর্স শেষ করলেও তিনি কোনো কর্মসংস্থান পাননি। পরে বিদেশ থেকে আসা একটি প্রকল্পে নিরাপত্তা জামানত বাবদ ২০ হাজার টাকা দেওয়া হলে প্রকল্পের শেষে ১০ গুণ টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখান রাব্বি। এই প্রলোভনে পড়ে বিভিন্ন দফায় মেহেদী মোট ১ লাখ ২০ হাজার টাকা দেন। পরে বুঝতে পারি, আমি প্রতারকের খপ্পরে পড়েছি।’।

স্বল্প বেতনে চাকরি করে পরিবার চালানো মেহেদী তাঁর সঞ্চয়ের সব টাকা এই কথিত প্রকল্পে খাটিয়েছিলেন। পরবর্তীতে কোনো কাজ বা টাকা না পেয়ে যোগাযোগ করতে চাইলে রাব্বি তাঁকে অজুহাতে ঘোরাতে থাকেন এবং একপর্যায়ে ফোন নম্বর ব্লক করে দেন। মেহেদী যে ۶২তম ব্যাচে ছিলেন, সেই ব্যাচেরই ২৭ জন শিক্ষার্থী একইভাবে টাকা দিয়ে প্রতারিত হন এবং প্রতিশ্রুত সনদও পাননি। অথবা খণ্ডকালীন কাজ করে বাকি সময় স্বাধীনভাবে কাজ করে আয় করতে পারবেন।’। তবে প্রতারিত অনেকে পরে চেষ্টা করেও ওই কার্যালয়ের হদিস পাননি।

অন্যান্য ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ী। ব্যাংকার আল ইমরান ৬৭তম ব্যাচের প্রশিক্ষণার্থী হিসেবে ভর্তি হয়ে দক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যবসার প্রলোভনে পড়ে ৫৫ হাজার টাকা খোয়ান। বর্তমানে তিনি আর রাব্বির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আল ইমরান বলেন, ‘প্রথমে নিজের দক্ষতা বাড়ানোর জন্য কোর্সে যুক্ত হই।

সামাজিক মর্যাদার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক চাকরিজীবী গত মে ও জুন মাসে টেক ডিফেন্ডার হাবের অ্যাকাউন্টে মোট ২০ লাখ টাকা জমা দিয়েছিলেন। লাভের টাকা চাইলে রাব্বি নানা বাহানায় সময় পার করতে থাকেন। পরবর্তীতে অক্টোবরে অপরাধ তদন্তকারী সংস্থার হাতে রাব্বি আটক হলে ভুক্তভোগী বিষয়টি বুঝতে পারেন। টেক ডিফেন্ডার হাবে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নেওয়া ২০ জনের সঙ্গে কথা বলেছে। এরপর মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৮ অক্টোবর ধানমন্ডি এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নাগরিকদের জাতীয় পরিচয়পত্র, মুঠোফোনের অবস্থান ও কললিস্টসহ গোপনীয় ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে ফজলে রাব্বিকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তাঁকে কদমতলী থানায় হস্তান্তর করা হলেও গত ২৫ অক্টোবর তিনি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তিনি আবারও শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করেছেন।

এসআরবি-২–এর উপপরিচালক (মিডিয়া) এম মুবিন রহমান গত ১৫ নভেম্বর জানান, আটক রাব্বিকে কদমতলী থানায় হস্তান্তরের পর থেকে তাঁর বিষয়ে তাঁদের কাছে আর কোনো আপডেট নেই।

এসব বিষয়ে ফজলে রাব্বির কাছে জানতে চাওয়া হলে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। অর্থ লেনদেনের প্রমাণ উপস্থাপন করা হলে তিনি স্বীকার করেন যে টাকা নেওয়া হয়েছে, তবে তা বৈধ প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত টাকা ফেরত দেওয়ার কথা বললেও বিদেশ থেকে আনা প্রকল্পের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

ভুক্তভোগীদের পক্ষ থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি)। ডিবির উপপুলিশ কমিশনার মো. তরিকুল ইসলাম গত ১৬ নভেম্বর জানান, ভুক্তভোগীর সংখ্যা, আর্থিক ক্ষতি এবং ব্যাংক ও এমএফএস সংক্রান্ত লেনদেনের তথ্য বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অনলাইনে চাকরির প্রলোভন ও বিনিয়োগ প্রস্তাবের সত্যতা যাচাই করে দায়ীদের চিহ্নিত করা হবে।

গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা সাধারণ মানুষকে সতর্ক করে লেনদেনের রসিদ, ট্রানজেকশন আইডি, ব্যাংক স্টেটমেন্ট ও অনলাইন চ্যাটের তথ্য সংরক্ষণের পরামর্শ দিয়েছেন এবং নতুন করে যেন কেউ ওই ব্যক্তিকে টাকা না দেন, সে বিষয়ে সতর্ক করেছেন।

এই বিভাগের আরো খবর