1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফিলিস্তিনে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান : প্রধানমন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ নাঙ্গলকোটে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ২ গতবছর স্থান পেলেও কিউএস র‍্যাংকিং ২০২৭ এ তালিকায় নেই রুয়েট দুই শিশুর মুক্তি মিলল, শূন্যরেখায় এখনো ৫ প্রাণ গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে, দুর্ভোগে শত শত যাত্রী রিডিং রুমের কাজ শেষ না হতেই ফের টিভি স্থাপন, ক্ষুব্ধ বেরোবি শিক্ষার্থীরা

ফিলিস্তিনে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান : প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১২:০৪ পিএম
শেয়ার করুন

আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে বলেছেন, ‘দেশেও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করছে। মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে এটা বাংলার মাটিতে চলবে না।’

রবিবার গণভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘রেললাইনের ফিশপ্লেট খুলে দেয়, যাতে বগি উল্টে মানুষ নিহত হয়। এ ধরনের ঘটনার হুকুমদাতা এবং যারা ঘটায় তাদের আমি ধিক্কার জানাই। জীবন্ত মানুষ পোড়ানো মহাপাপ, অন্যায়। এ অন্যায় কখনো মেনে নেওয়া যায় না।

শেখ হাসিনা আরো বলেন, ‘রাজনৈতিক কোনো কর্মসূচি থাকলে জনগণের কাছে যাবে, জনগণের কাছে বলবে। মানুষের কাছে যেতে হবে কল্যাণের কথা বলে, উন্নয়নের কথা বলে। কিন্তু কয়েকদিন আগে ট্রেনে আগুন দিয়েছে। একটি মা তাঁর সন্তানকে বুকে জড়িয়ে ধরে মারা গেছে।

ই ধরনের করুণ দৃশ্য দেখতে চাই না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ পুড়িয়ে মেরে মানুষের ক্ষতি করে কী অর্জন করছে সেটাই আমার প্রশ্ন।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি সবার জন্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যুদ্ধ করেছে। সবার রক্ত মিশে গেছে এই মাটিতে।ধর্মীয় সংঘাত আমরা চাই না। ধর্মীয় রীতি পালনে কেউ বাধা দিক সেটাও আমরা চাই না

এই বিভাগের আরো খবর